Home » » ওয়ারেন হেস্টিংস এর অর্থনৈতিক সংস্কার

ওয়ারেন হেস্টিংস এর অর্থনৈতিক সংস্কার

ওয়ারেন হেস্টিংস এর অর্থনৈতিক সংস্কার

অর্থনৈতিক সংস্কার: উপমহাদেশের ইতিহাসে নানাবিধ সংস্কারমূলক কাজের জন্য হেস্টিংসের নাম চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর ক্ষমতা লাভের আগে এদেশে কোম্পানির শাসনব্যবস্থা নানান সমস্যা ও দুর্নীতিগ্রস্থ ছিল। গভর্নর হিসেবে তিনি এ সকল সমস্যা ও দুর্নীতির সমাধানে আত্বেনিয়োগ করেন। ওয়ারেন হেস্টিংস যে প্রশাসনিক স্থাপত্যের ভিত্তি স্থাপন করেন তার উপর অপর প্রশাসকগণ একটি বিশাল সৌধ নির্মাণ করতে সক্ষম হন। 

রাজস্ব আদায়ের সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন এবং দিউয়ানী বিচার ব্যবস্থার সংস্কার সাধন হেস্টিংসের অভ্যন্তরীণ শাসন নীতির মূল উদ্দেশ্য ছিল। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করে শাসন ও রাজস্ব বিভাগ কোম্পানির অধীনে স্থাপন করেন এবং অত্যাচারের অভিযোগে রেজা খান ও সেতাব রায়কে পদচ্যুত করেন। নায়েব দিওয়ানের পদ বিলোপ করা হয়। রাজস্ব বিভাগের দুর্নীতি দূর করতে ও এর সুষ্ঠু পরিচালনার জন্য রাজকোষ মুর্শিদাবাদ হতে কলকাতায় স্থানান্তর করে একটি রাজস্ব বোর্ড গঠন করেন। রাজস্ব খাতে আয় বৃদ্ধির জন্য তিনি পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ মূল্যে জমিদারী ইজারা দেয়ার নিয়ম প্রবর্তন করেন। যা ‘পাঁচসালা বন্দোবস্তু' নামে পরিচিত। এ ব্যবস্থার মাধ্যমে জমিদারগণ প্রজাদের উপর জোর জুলুম করে অর্থ আদায় করতো। ফলে প্রজাদের দু:খ দুর্দশার সীমা ছাড়িয়ে যায়। তিনি পরে একাসালা বন্দোবস্তও প্রবর্তন করেন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->