Home » » উপমহাদেশে ফরাসিদের আগমন

উপমহাদেশে ফরাসিদের আগমন

উপমহাদেশে ফরাসিদের আগমন

ফরাসি : ফ্রান্সের অধিবাসী ফরাসিরা ইউরোপের একটি সুসভ্য জাতি। প্রাচীনকাল থেকেই ফরাসিদের সাথে ইংরেজদের বিরোধ ছিল এবং বর্তমানেও আছে। রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র স্থাপনের জন্য ফরাসি বিপ্লব একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। উপমহাদেশে ফরাসিদের আগমন সবার শেষে। ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি মন্ত্রী কোলবার্টের পৃষ্ঠপোষকতায় ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ভারতবর্ষে বাণিজ্য শুরু করে। প্রথমে তারা মুম্বাইয়ের সুরাটে ও পরে পন্ডিচেরীতে কুঠি স্থাপন করে। অল্পদিনের মধ্যেই তারা বাংলার চন্দননগরে আরও একটি কুঠি স্থাপন করে। এছাড়া কারিকল, মসলিপট্টম, কাশিমবাজার এবং বালেশ্বরেও তাদের কুঠি ছিল। ফরাসিরা উপমহাদেশে প্রায় একশ বছর বাণিজ্য করে। ইংরেজগণ ১৭৫৭ খ্রিস্টাব্দে ফরাসিদের চন্দননগর এবং ১৭৬০ খ্রিস্টাব্দে পন্ডিচেরী কুঠি দখল করে নেয়। স্বদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিবাদের জের হিসেবে এখানেও বিবাদ চলতে থাকে। কিন্তু ইংরেজগণ উন্নততর সামরিক শক্তি ও ষড়যন্ত্রের মাধ্যমে উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। পরপর তিনটি কর্ণাটক যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে ফরাসিদের সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ফলে  তাদের উপমহাদেশ থেকে বিদায় নিতে হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->