Home » » ক্রিকেট খেলার ব্যায়াম

ক্রিকেট খেলার ব্যায়াম

ক্রিকেট খেলার ব্যায়াম

ক্রীড়ার ভিন্নতা অনুযায়ী ব্যায়ামের ধরনও ভিন্ন হয়। সকল খেলার জন্য একই ধরনের ব্যায়াম উপযুক্ত নয়। কোনো খেলায় পায়ের শক্তির প্রয়োজন আবার কোনো খেলায় হাতের শক্তির বেশি প্রয়োজন হয়। খেলার সাথে সংশ্লিষ্ট ব্যায়াম করা হলে ঐ খেলায় ভালো ফল আশা করা যায়। যেমন-

ক্রিকেট: ক্রিকেট খেলায় হাত ও বাহু এবং পায়ের শক্তি বেশি প্রয়োজন হয়। তাই হাত ও বাহু এবং পায়ের শক্তি বাড়ানোর ব্যায়াম করা উচিত। 

এছাড়া অন্যান্য খেলার জন্য কি কি ধরনের ব্যায়াম  করতে হবে তা নিম্নে দেয়া হলো:

ফুটবল খেলার ব্যায়াম: ফুটবল খেলায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় শক্তি, দম ও ক্ষিপ্রতা। সুতরাং যারা ফুটবল খেলবে তাদেরকে শক্তি ও দম বাড়ানোর ব্যায়াম বেশি করে করতে হবে। 

সতার: সাঁতারুদের হাত, পা-এর শক্তি এবং দম বাড়ানোর ব্যায়াম বেশি করে করতে হবে। 

ভলিবল: ভলিবল খেলায় স্ম্যাশ করতে হয় বলে হাতের শক্তি বেশি প্রয়োজন। একই সাথে স্ম্যাশ করার জন্য লাফ দিতে হয় বলে পায়েরও শক্তির প্রয়োজন। সেজন্য হাত ও পায়ের শক্তি বাড়ানোর ব্যায়াম করা উচিত। 

বাস্কেটবল: যেসব শিক্ষার্থী বা খেলোয়াড় বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে দম, ক্ষিপ্রতা, হাত ও পায়ের ব্যায়ামের উপর জোর দিতে হবে। 

হ্যান্ডবল: হ্যান্ডবল খেলোয়াড়দের হাত, পা ও ক্ষিপ্রতার বেশি প্রয়োজন হয়। সেজন্য হাত ও পায়ের শক্তি বৃদ্ধির ব্যায়াম এবং ক্ষিপ্রতা বাড়ানোর ব্যায়াম করা প্রয়োজন। 

কাবাডি: কাবাডি খেলাকে শক্তির খেলা বলা হয়ে থাকে। তবে শুধুমাত্র শক্তি হলেই কোনো খেলায় ভালো করা যায় না। কাবাডি খেলায় হাতের শক্তি ও ক্ষিপ্রতার বেশি প্রয়োজন। 

কোন খেলায় কী ধরনের শারীরিক সক্ষমতা প্রয়োজন, নিচে একটি চার্টের মাধ্যমে তা দেখানো হলা:

ক্রিকেট-খেলার-ব্যায়াম

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->