ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা
ভাষা শিখনে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য। একটি ভাষা যথাযথভাবে শিখতে হলে একজন ভাষীর চারটি দক্ষতা অর্জন করতে হয়। এগুলো হলো : কথন, পঠন, লেখন ও শ্রবণ। বাংলা ভাষা বাংলাদেশের অধিকাংশ অধিবাসীর মাতৃভাষা হওয়ায় কথন (যা অধিকাংশ ক্ষেত্রেই আঞ্চলিক ভাষার কথন) ও শ্রবণ দক্ষতা একজন শিশু তার চারপাশের পরিবেশ থেকেই অর্জন করতে সক্ষম হয়। কিন্তু লেখন ও পঠন দক্ষতা এবং প্রমিত বাংলায় কথন দক্ষতা অর্জনের জন্য বাঙালি শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়। তাছাড়া বাংলাদেশে এমন অনেক অধিবাসী আছে যাদের মাতৃভাষা বাংলা নয়; তাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে উল্লিখিত চারটি দক্ষতাই আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রে অর্জন করতে হয়। এই প্রাতিষ্ঠানিক ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে ব্যাকরণ পাঠের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণ যথাযথভাবে অধ্যয়ন করতে সক্ষম হলে শিক্ষার্থীরা প্রমিত বাংলা উচ্চারণে কথা বলতে শিখবে; ব্যাকরণের নিয়মসমূহ আয়ত্ত করার ফলে তাদের পঠন যথার্থ হবে; তারা নির্ভুলভাবে বাংলা ভাষা লিখতে পারবে এবং বাংলা ভাষা শুনে বুঝতে পারবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions