শিক্ষা কাকে বলে
শিক্ষা মানবজীবনের মৌলিক চাহিদাগুলোর অন্যতম একটি দিক। জন্মের পর থেকে মানুষ নানারকম শিক্ষার মাধ্যমে নিজেকে উপলব্ধি করে এবং উপযুক্ত হয়ে গড়ে উঠতে চায়। শিক্ষা মানুষকে মহান করে এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। শিক্ষা অর্জনের জন্য কোনো সময় নির্ধারিত নেই। মানব জীবনে শিক্ষার ক্ষেত্র বিশাল এবং ব্যাপক। সুতরাং বলা যায় শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া। শিক্ষা শুধুমাত্র প্রতিষ্ঠানের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা অর্জিত হয় বাড়িতে, পরিবারে সমাজে, বহিরাঙ্গন তথা খেলার মাঠে এবং সর্বত্র।
দার্শনিকদের মতে শিক্ষা
শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আত্মিক সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রকাশ ঘটায় - প্লেটো।
সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার নামই শিক্ষা – এরিষ্টটল।
শিক্ষা হলো শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধন - মহাত্মা গান্ধী।
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতাগুলোর বিকাশ - স্বামী বিবেকানন্দ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions