Home » » প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন

প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন

প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন

“প্রমথ চৌধুরী ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।” 

প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর গ্রামে। কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন, ১৮৮৯ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণিতে বিএ ও ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণিতে এমএ পাস করেন। ১৮৯৩ সালে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। ব্যারিস্টারি পাস করে ফিরে আসলেও তিনি সে-পেশায় নিজেকে নিয়োজিত করেননি। প্রমথ চৌধুরী নিজেকে প্রধানত সাহিত্যচর্চায় নিয়োজিত রেখেছিলেন। ১৯১৪ সালে তাঁর সম্পাদনায় ‘সবুজ পত্র’ নামক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। বাংলা কথ্যরীতির সাহিত্যিক স্বীকৃতি ও মর্যাদা লাভ করে তাঁরই হাতে। এ ব্যাপারে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত প্রভাবিত করতে পেরেছিলেন। সাহিত্যক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে। শাণিত যুক্তি, আলঙ্কারিক ভাষা, বুদ্ধিদীপ্ত তীর্যক ভঙ্গি এবং চলিত রীতির সঙ্গে স্যাটায়ার ও ব্যঙ্গ-বিদ্রুপাত্মক ভাষার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গদ্যধারার জন্ম দেন তিনি। এ রচনার ধারাই বীরবলী' গদ্যের ধারা নামে পরিচিত। প্রমথ চৌধুরী ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। 

প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য রচনা :

প্রবন্ধ গ্রন্থ : তেল-নুন-লাকড়ি, বীরবলের হালখাতা, আমাদের শিক্ষা, রায়তের কথা; 

গল্প গ্রন্থ: চার ইয়ারি কথা, আহুতি; 

কাব্য : সনেট পঞ্চাশৎ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,000/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 15,000/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->