Home » » পানিপথের ২য় যুদ্ধ

পানিপথের ২য় যুদ্ধ

পানিপথের ২য় যুদ্ধ

পানিপথের ২য় যুদ্ধ (১৫৫৬ খ্রি.)

রাজ্যবিস্তারের প্রথম ধাপে আকবর আদিল শাহ শুরের সেনাপতি ও প্রধানমন্ত্রী হিমুর মুখোমুখি হন। হিমু হুমায়ুনের মৃত্যুর পর দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য উপাধি নিয়ে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন। আকবরের সাথে হিমুর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বৈরাম খান মুঘল বাহিনীর নেতৃত্ব দেন এবং ১৫৫৬ সালের ৫ নভেম্বর পানিপথের প্রান্তরে হিমুকে পরাজিত করেন। যুদ্ধের সময় হিমুর একটি চোখে তীর বিদ্ধ হয় এবং পরে তাকে হত্যা করা হয়।

পানিপথের ২য় যুদ্ধ মুঘল ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধ বিজয়ের মাধ্যমে মুঘলরা হারানো আত্মবিশ্বাস খুজে পায় এবং ভারতে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->