Home » » খিজির খান

খিজির খান

খিজির খান

খিজির খান (১৪১৪-১৪২১ খ্রি.)

সৈয়দ বংশের ইতিহাসে অন্যতম সফল শাসক ছিলেন খিজির খান। ঐতিহাসিক সূত্র অনুযায়ী খিজির খান মুলতানের শাসক মালিক নাসির উল মুলক এর নিকট লালিত পালিত হন। খিজির খান ১৪১৪ খ্রিস্টাব্দে দৌলত খানকে পরাজিত করে সৈয়দ বংশের গোড়াপত্তন করেন। কোন ধরণের রাজকীয় উপাধি গ্রহণ না করে শুধুমাত্র ‘রায়াত-ই-আলা' উপাধি গ্রহণ করে খিজির খান প্রথমে আমির তৈমুরের এবং তাঁর মৃত্যুর পর তৎপুত্র শাহরুখের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করেন। তিনি কামপিল, পাতিয়ালা, গোয়ালিয়র, এটোয়া এবং মেওয়াট প্রভৃতি অঞ্চলে সফলতার সাথে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন। খিজির খান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, ধার্মিক, দয়ালু এবং ন্যায় পরায়ণ শাসক। এই সফল শাসক ১৪২১ খ্রিস্টাব্দে মৃত্যুবণ করেন। মৃত্যুর পূর্বে তিনি নিজ পুত্র মুবারক শাহকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন প্রদান করেন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->