Home » » সৈয়দ বংশ

সৈয়দ বংশ

সৈয়দ বংশ / সৈয়দ বংশের উৎপত্তি / সৈয়দ বংশের পরিচয়

দিল্লি সালতানাতের পাঁচটি রাজবংশের মধ্যে অন্যতম প্রভাবশালী রাজবংশ ছিল সৈয়দ বংশ। ১৪১৪ খ্রিস্টাব্দে খিজির খান এই বংশ প্রতিষ্ঠা করেন। মধ্য এশিয়ার সমরকন্দের অধিবাসী দুর্ধর্ষ বিজেতা তৈমুর লঙ এক বিশাল তুর্কি সৈন্যবাহিনী নিয়ে ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। ১৩৯৯ খ্রিস্টাব্দের ১৯ মার্চ অগণিত লুণ্ঠিত দ্রব্য, যুদ্ধবন্দী এবং কতিপয় বিখ্যাত শিল্পীসহ সমরকন্দে প্রত্যাবর্তনের পূর্বে খিজির খানকে লাহোর, মুলতান ও দিপালপুরের শাসনভার অর্পণ করেন। অর্থাৎ সমরকন্দের অধীনে ভারতের পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন খিজির খান। 

সুলতান নাসির উদ্দিন মাহমুদ ছিলেন তুঘলক বংশের সর্বশেষ সুলতান। তিনি ১৩৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। ১৪১৩ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদের পতনের পর প্রায় দুই শত বছরের তুর্কি শাসনের অবসান ঘটে। 

দিল্লির অভিজাত শ্রেণি, আমির, উমারাহ এবং মালিকগণ দৌলত খান নামক জনৈক ব্যক্তিকে দিল্লির শাসন ক্ষমতা অর্পণ করেন। ১৪১৪ খ্রিস্টাব্দে আমির তৈমুর লঙ কর্তৃক নিযুক্ত মুলতান, লাহোর এবং দিপালপুরের শাসক খিজির খান অকস্মাৎ দিল্লি আক্রমণ করে দৌলত খানকে পরাস্ত করলে তিনি খিজির খানের নিকট আত্মসমর্পণ করেন। 

১৪১৪ খ্রিস্টাব্দে খিজির খান সুলতান হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করে ইতিহাস প্রসিদ্ধ সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। খিজির খান, মুবারক শাহ, মুহাম্মদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের চারজন সুলতান। 

১৪১৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৩৭ বছর সৈয়দ বংশের শাসকেরা শাসন করে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সুলতান খিজির খান নিজেকে হজরত মুহাম্মদ (স.) এর বংশধর বলে দাবি করতেন। তাই ইতিহাসে তাঁর প্রতিষ্ঠিত বংশ সৈয়দ বংশ নামে পরিচিত।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->