ওয়েবসাইট কি
ওয়েবসাইট (website) হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি, যা ইন্টারনেট এর মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট। আর সকল উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব" বলা হয়।
ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাহাই হলো ওয়েবসাইট। অনলাইন তথ্য ভান্ডার উইকিপিডিয়া অনুসারে: "A website, also written as website, or simply site, is a set of related web pages served from a single web domain. A website is hosted on at least one web server, accessible via a network such as the internet or a private local area network through an Internet address known as a Uniform Resource Locator."
অক্সফোর্ড ডিকশনারী অনুসারে ওয়েবসাইট হলো: "A location connected to the Internet that maintains one or more web pages."
আর World Wide Web (WWW) হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য ওয়েব পেজ যা ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। ইন্টারনেটে ব্যবহারযোগ্য এই সকল ওয়েব পেজকে সাধারণত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা হয়।

