অটোক্লেভ মেশিন কি
অটোক্লেভ (autoclave): উচ্চ তাপ ও চাপে বাম্পের মাধ্যমে জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ নামক যন্ত্র ব্যবহৃত হয়। এ যন্ত্রটি মূলত একটি বদ্ধ ধাতব পাত্র, যা উচ্চ তাপ ও চাপ সহ্য করতে পারে। জীবাণুমুক্ত করার জন্য এ যন্ত্রের ভেতরে ফুটন্ত পানি থেকে নির্গত বাষ্পের উত্তাপকে কাজে লাগানো হয়।
স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উচ্চচাপে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অটোক্লেভে প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড চাপ সৃষ্টি করে পানির স্ফুটনাঙ্ক ১২১ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা যায় । যে সকল জীবাণু ধ্বংস করার জন্য ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা দরকার হয়, সেগুলোর জন্যই অটোক্লেভের ব্যবহার। সাধারণত শল্যচিকিৎসার (surgical) যন্ত্রপাতি, ড্রেসিং গজ, ব্যান্ডেজ ইত্যাদি অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions