ময়নাতদন্ত কেন বলা হয়
অটোপসি (শবব্যবচ্ছেদ) (autopsy): মৃতদেহের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করাকে অটোপসি (শবব্যবচ্ছেদ বা ময়নাতদন্ত) বলে । গ্রিক Autopsia' শব্দের মূল অর্থ নিজের চোখে দেখা'। শবব্যবচ্ছেদের আসল উদ্দেশ্য মৃত্যুর কারণ খুঁজে বের করা। এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা-সংক্রান্তজ্ঞান আহরণ করা যায়। রোগনির্ণয়ে কোনো ভুল হয়েছিল কিনা কিংবা চিকিৎসা সঠিক হয়েছে কিনা- এ সকল বিষয় শবব্যবচ্ছেদের সাহায্যে খতিয়ে দেখা যায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য অটোসির কোনো বিকল্প নেই । অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অপরাধ প্রমাণের জন্যও শবব্যবচ্ছেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।
শবব্যবচ্ছেদ করার সময় মৃতদেহের বাইরে এবং ভেতরে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ কেটে চিরে সতর্কভাবে পরীক্ষা করা হয় । প্রয়োজনে রাসায়নিক পরীক্ষার জন্য কোনো কোনো অঙ্গের টুকরো কেটে সংরক্ষণ করা হয় । শবব্যবচ্ছেদ সম্পূর্ণ হবার পর দেহের অঙ্গপ্রত্যঙ্গ যথাস্থানে রেখে কাটা স্থান সেলাই করে দেওয়া হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions