Home » » অনু কাকে বলে

অনু কাকে বলে

অনু কাকে বলে

অণু (molecule) : মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা যা ঐ পদার্থের গুণাবলি অক্ষুন্ন রেখে মুক্তভাবে অবস্থান করতে সক্ষম, তাকেই বলা হয় অণু । সাধারণত প্রতিটি অণু দুই বা ততোধিক পরমাণু দিয়ে গঠিত। হাইড্রোজেনের প্রতিটি অণুতে দু’টি পরমাণু থাকে। কার্বন ডাই-অক্সাইড একটি কার্বন | ও দু'টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। কোনো কোনো মৌলিক পদার্থ, যেমন- আর্গন, হিলিয়াম, সোডিয়াম, তামা প্রভৃতির পরমাণুগুলি স্বাধীন সত্তা বজায় রাখতে সক্ষম হয়। এসব ক্ষেত্রে অণু এবং পরমাণু অভিন্ন। মৌলিক পদার্থ থেকে যে পরমাণু পাওয়া যায় তাদের ধর্ম একই এবং যৌগিক পদার্থ থেকে যে পরমাণু পাওয়া যায় তাদের ধর্ম ভিন্ন।

অনু ও পরমাণুর পার্থক্য

(১) অণু মৌল ও যৌগের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে।

(২) অণু ভেঙে না গিয়ে রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।

(৩) দুই বা ততোধিক একই মৌলের পরমাণু দিয়ে মৌলিক অণু এবং ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যৌগিক অণু গঠিত হয় ।

(৪) মৌলিক অণু মৌলের এবং যৌগিক অণু যৌগের ধর্ম প্রকাশ করে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->