চন্ডীদাস সমস্যা কি
প্রশ্ন: চণ্ডীদাস সমস্যা কী?
উত্তর: বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে।
প্রশ্ন: মধ্যযুগে কতজন চণ্ডীদাসের নাম শোনা যায়?
উত্তর: অন্তত চারজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। তারা হলেন-
১. বড় চণ্ডীদাস
২. দ্বিজ চণ্ডীদাস
৩. দীন চণ্ডীদাস ও
৪. চণ্ডীদাস।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচয়িতার ব্যাপারে কোনো মতপার্থক্য আছে কি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য যে বড়ুচণ্ডীদাস রচনা করেছে সে বিষয়ে পাণ্ডিতদের মাঝে কোন মতপার্থক্য নেই। তিনি ছিলেন চণ্ডীমূর্তি বাশুলির ভক্ত।
প্রশ্ন: কবি চণ্ডীদাসের বিখ্যাত উক্তিটি কী?
উত্তর: "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।"
প্রশ্ন: দ্বিজ চণ্ডীদাসের বিখ্যাত উক্তিটি কী?
উত্তর: “সই, কেমন ধরিয়া হিয়া। আমরি বঁধুয়া আন বাড়ি যায়, আমারি আঙিনা দিয়া "।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions