Home » » ইনফ্রারেড আলো কি

ইনফ্রারেড আলো কি

ইনফ্রারেড আলো কি

অবলোহিত রশ্মি (infrared ray): বেতার-তরঙ্গ থেকে ছোট এবং দৃশ্যমান আলোক-তরঙ্গ থেকে বড় অথবা বেতার-তরঙ্গ এবং দৃশ্যমান আলোকতরঙ্গের মধ্যবর্তী তড়িৎ-চৌম্বক তরঙ্গকে অবলোহিত রশ্মি বলে । দৃশ্যমান লাল আলোক-তরঙ্গ থেকে এর কম্পাঙ্ক কম বলে একে অবলোহিত রশ্মি (infrared ray) বলা হয়। এর তরঙ্গদৈর্ঘ্যের পরিসর ০.৮ মাইক্রোমিটার থেকে ১.০ মাইক্রোমিটার (0.8 Mm থেকে 1.0 Mm)। অবলোহিত রশ্মি মূলত তাপ হিসাবে বিকীর্ণ হয়; তাই একে তাপরশ্মিও বলে । অবলোহিত রশ্মি অন্যান্য তড়িৎ-চৌম্বক তরঙ্গের ন্যায় প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি বৈশিষ্ট্য মেনে চলে। এই তরঙ্গ কুয়াশা বা অন্ধকার ভেদ করতে পারে যা সাধারণ আলো পারে না। তাই অবলোহিত রশ্মির সংবেদী পদার্থ দ্বারা তৈরি ফটোগ্রাফিক প্লেটে এমন ছবি তোলা যায় যা সাধারণ আলোতে ধরা পড়ে না। ফটোগ্রাফারেরা অন্ধকারে ছবি তুলতে এই নীতি কাজে লাগান। চর্মরোগ, আহত মাংসপেশির যন্ত্রণা, ব্যথা উপশমের জন্য অবলোহিত রশ্মির ল্যাম্প ব্যবহৃত হয়। ১৮০০ সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেল উৎপন্ন তাপের হিসাব থেকে এই তরঙ্গ শনাক্ত করেন। সূর্যের বর্ণালি বিশ্লেষণ করে তিনি এর সন্ধান পান। সূর্যরশ্মির প্রায় ৬০% অবলোহিত রশ্মি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->