Home » » অপরাজিতা ফুল

অপরাজিতা ফুল

অপরাজিতা ফুল

অপরাজিতা (butterfly pea): গ্রাম বাংলার সুপরিচিত বহুবর্ষজীবী লতানে উদ্ভিদ অপরাজিতা Leguminoceae গোত্রের Papiliouacaac উপগোত্রের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Clitorin ternetea L. এবং ইংরেজি নাম বাটারফ্লাই পি (Butterfly Pea)। অপরাজিতা গাছ দেখতে অনেকটা মটরশুটি গাছের মতো। তবে অধিক শক্ত, দীর্ঘ ও লতানো। অপরাজিতার ফুল ও শিম মটরশুটির ফুল ও শিমের মতো, কিন্তু আকারে বড়। তিন | রঙের পাপড়িবিশিষ্ট অপরাজিতা দেখা যায়- গাঢ় নীল, হালকা নীল এবং সাদা। লতানে অপরাজিতা ঝাড়ে, বেড়ায়, মাচায় বা ঘরের ছাউনিতে বেয়ে উঠে বহুদূর ছড়িয়ে যেতে পারে । এর ফুল আকর্ষণীয় কিন্তু কোনো | গন্ধ নেই। নীল অপরাজিতার পাপড়ি নির্যাস করে নীল রঙ পাওয়া যায় যা লিটমাসের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। বীজ থেকেও নীল রঙ পাওয়া যায় । অপরাজিতার শিকড় জোলাপ হিসাবে ব্যবহৃত হয়। এটি মূত্রবর্ধক, বীজচূর্ণ আদার সঙ্গে মিশিয়ে রেচক হিসাবে ব্যবহৃত হয় । ফিলিপাইনে এর শিকড় প্রদাহযুক্ত সন্ধিতে পুলটিস হিসাবেও ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->