Home » » অপথালমোস্কোপ কি?

অপথালমোস্কোপ কি?

অপথালমোস্কোপ কি?

অপথ্যালমোস্কোপ (ophthalmoscope): চোখের ভেতরের বিভিন্ন অংশ দেখার জন্য বিশেষভাবে তৈরি যন্ত্রবিশেষ। শরীরের অনেক রোগেরই কিছু কিছু চিহ্ন চোখের রেটিনায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া রেটিনাতে টিউমারও হতে পারে । অপথ্যালমোস্কোপের সাহায্যে পরীক্ষা করলে এগুলি খুব সহজে শনাক্ত করা যায়। দীর্ঘদিন ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপে ভুগলে রেটিনার রক্তনালিতে নানা রকম পরিবর্তন ঘটে। এ যন্ত্রের সাহায্যে এ সকল পরিবর্তন দেখে রোগের তীব্রতা অনুমান করা যায় ।

অপথ্যালমোস্কোপের প্রধান অংশ একটি কলিমেটর (collimator) যা থেকে সমান্তরাল আলোকরশ্মি বের হয়ে একটি ছোট আয়নায় প্রতিফলিত হওয়ার পর চোখের ভেতরে রেটিনার ওপরে পড়ে। এই আয়নার। কেন্দ্রে অবস্থিত একটি ছোট ছিদ্র দিয়ে রেটিনা দেখা যায়। দক্ষ শল্য-চিকিৎসকগণ অপথ্যালমোস্কোপের সাহায্যে চোখের ভেতরে সূক্ষ্ম অপারেশন করতে পারেন । একইভাবে রেটিনা বিচ্ছিন্ন হয়ে গেলে লেজার রশ্মির সাহায্যে চিকিৎসা করা যায় । কম ক্ষমতাসম্পন্ন লেজার রশ্মি ব্যবহার করে রেটিনার রক্তনালিতে রক্ত প্রবাহের গতি নির্ণয় করা সম্ভব হয় ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->