অপথালমোলজি কি
অপথ্যালমোলজি (Ophthalmology): চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ শাখা চোখের গঠন, কাজকর্মের ধরন সম্পর্কে চর্চা এবং চক্ষুর রোগব্যাধির নির্ণয় ও চিকিৎসা অপথ্যালমোলজির (চক্ষুবিজ্ঞানের) অন্তর্গত। এতে ভেষজ এবং শল্য চিকিৎসা উভয় ব্যবস্থারই বিধান রয়েছে। আগে চক্ষুবিজ্ঞান বা অপথ্যালমোলজিতে অসংখ্য লিমোস্কোপ, রেটিনোস্কোপ ইত্যাদি স্বল্পসংখ্যক যন্ত্রপাতি ব্যবহৃত হত, এখন সেখানে অনেক নতুন চিকিৎসা পদ্ধতি এবং প্রযুক্তি সংযোজিত হয়েছে। এর মধ্যে কর্নিয়া প্রতিস্থাপন, ইট্রা-অকুলার লেন্স স্থাপন, লেজার থেরাপি, কন্টাক্ট লেন্স স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions