উট

উট

উট (camel)

Camelidae গোত্রভুক্ত পিঠে কুঁজবিশিষ্ট বৃহদাকার চতুষ্পদ স্তন্যপায়ী জন্তু। এর উচ্চতা ২ মিটার বা ৭ ফুটের মতো এবং ওজন ৭২৫ কেজির ওপর পর্যন্ত হয়ে থাকে।

উট সচরাচর দু' ধরনের হয়ে থাকে। এক | কুঁজবিশিষ্ট আরবি উট (Arabian camel) এবং দু’কুঁজবিশিষ্ট বাঞ্জিয় উট (Bactrian camel)। এক কুঁজবিশিষ্ট উট উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় এবং দু' কুঁজবিশিষ্ট উট মধ্য-এশিয়ার শীতল মরুঅঞ্চলে পাওয়া যায়। এক কুঁজবিশিষ্টি উট লম্বা ও হালকাপাতলা গড়নের হয় বলে দু' কুঁজবিশিষ্ট উটের চেয়ে দ্রুত হাঁটাচলা করতে পারে । | মরুভূমিতে যাতায়াত এবং মালামাল বহনের জন্য মানুষ প্রাচীন কাল থেকে উট ব্যবহার করে আসছে। এ কারণে উটকে মরুভূমির জাহাজ' বলা হয় । চার থেকে মোটামুটি ত্রিশ বছর পর্যন্ত উট মাল বহনে সক্ষম থাকে। স্বল্প দূরত্বে এরা ১,০০০ পাউন্ড পর্যন্ত ওজনের মাল বহন করতে পারে ।

উটের শারীরিক গঠন ও জীবনপ্রণালী মরুপরিবেশের খুব উপযোগী। পিঠের কুঁজের মধ্যে এরা প্রচুর পরিমাণে চর্বি জমা করে রাখে । মরুঅঞ্চলের দীর্ঘ পথ-পরিক্রমার সময় যখন নিয়মিত খেতে পায় না, তখন কুঁজের জমানো চর্বিই খাবার ও পানির অভাব পূরণ করে। পানি পান | না করে উট তিন সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে । উটের পায়ের খুর দু' ভাগে বিভক্ত। পায়ের তলা গদির মতো নরম, যা প্রয়োজন অনুসারে সম্প্রসারিত বা সঙ্কুচিত হয়। এতে উট খুব সহজে শুকনো | বালুপথে হাঁটতে এবং দৌড়াতে পারে। চোখের পাতাগুলো বেশ চওড়া বলে এর সাহায্যে উট মরুঝড় এবং প্রখর রোদ থেকে নিজেকে রক্ষা করে। নাকের ছিদ্র দু'টিও ইচ্ছেমতো খুলতে আর বন্ধ করতে পারে। কানে বড় বড় রোম থাকায় এদের কানের ভিতরেও বালি ঢুকতে পারে না । উট মরুভূমির ক্যাকটাসজাতীয় গাছ, লতাপাতা, তুণ খেয়ে জীবনধারণ করে। প্রত্যেক বসন্তে উটের পুরনো পশম ঝরে গিয়ে আবার নতুন পশম গজায়। কাপড় বা কম্বল তৈরির কাজে এই পশম ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->