ঈগল
ঈগল (eagle)
ঈগল Falconiforence বর্গের পাখি । বাংলাদেশে প্রায় ১৩ প্রজাতির ঈগল দেখতে পাওয়া যায় । সাদা চোখ বা হোয়াইট-আইড ঈগলের বৈজ্ঞানিক নাম Batastur teesa, বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায় । এই পাখিটি প্রায় ১৪ সেন্টিমিটার লম্বা, গায়ের পালক ধূসর বাদামি। চোখ গলা সাদা। তলদেশ সাদা ও বাদামি । ঠোটের গোড়ার চামড়া কমলা হলুদ। পুরুষ ও স্ত্রী ঈগল দেখতে একই রকম। এরা বড় পোকা-মাকড়, ইদুর, ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী খেয়ে থাকে । তিনটি সবুজাভ ও সাদা ডিম দেয়। স্ত্রী-ঈগল ডিমে তা দেয় এবং উভয় ঈগলই বাচ্চার পরিচর্যা করে।
বাংলাদেশে শিখরযুক্ত ঈগল বা ক্রেস্টেড ও হক ঈগল (Spizaetas cirrtates) সব থেকে বেশি দেখা যায় । দেখতে কালচে, ওড়ার সময় ডানার নিচে হালকা বাদামি ডোরা দেখা যায় । গলা, বুক ও পেট সাদা পালক দ্বারা আবৃত। এই প্রজাতির ঈগল একাকী থাকতে পছন্দ করে। এদের খাদ্য তালিকায় আছে ইদুর, সাপ, সজারু ইত্যাদি প্রাণী। উঁচু ডালে এরা বাসা বানায় এবং একটি ডিম পাড়ে। সাদা ঈগল বা হোয়াইটব্লেড সী ঈগল (Haliaetus uncogastes)| বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় । এই প্রজাতির ঈগল বেশ বড়- লম্বায় প্রায় ২৮ ইঞ্চি । এ ঈগলের মাথা, ঘাড়, গলা থেকে লেজের ডগা ও পা | সাদা। ডানা, পিঠ ও লেজ বাদামি পালক দ্বারা আবৃত ।
উপকূলের কোনো গাছের উঁচু ডালে বসে থাকে শিকারের আশায়। কোনো মাছ দেখলে ঝাপিয়ে পড়ে অতি দ্রুততায় । এরা একই গাছে কয়েক বছর বাসা বানায় । ৩-৪টি ডিম পাড়ে। ডিমের রঙ লালচে বাদামি ফোটাসহ হলুদ সাদা। বড় গাছ ধ্বংসের ফলে এ সকল ঈগলের সংখ্যা ধীরে ধীরে কমছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions