ইলেকট্রোপ্লেটিং
ইলেকট্রোপ্লেটিং / তড়িপ্রলেপন (electroplating)
ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎপ্রলেপন হল তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতব জিনিসের উপর অন্য ধাতুর সূক্ষ্ম আস্তরণ বা প্রলেপ দেওয়ার রাসায়নিক পদ্ধতি। সাধারণ কথায় একে গিটি করা বলে । সাধারণত কোনো নিকৃষ্ট বা সস্তা ধাতু (যেমন তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি) দিয়ে তৈরি জিনিসকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করা, চকচকে করা অথবা সুন্দর দেখানোর জন্য এদের উপর উক্তৃষ্ট বা মূল্যবান ধাতুর (যেমন সোনা, রুপা, নিকেল ইত্যাদি) প্রলেপ দেওয়া যায়। একে গোল্ড প্লেটিং বা সিলভার প্লেটিং বা নিকেল প্লেটিং করা বলে । যে বস্তুতে প্রলেপ দিতে হবে তাকে ভোল্টামিটারে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয় । আর যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যবহার করা হয়। অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে। যে ধাতুর প্রলেপ দিতে হবে সে ধাতুর লবণের দ্রবণকে ইলেকট্রোলাইট বা তড়িৎদ্রব হিসাবে ব্যবহার করা হয় । লোহার পাত্রে রুপার প্রলেপ দিতে হলে লোহার পাত্রকে ক্যাথোড এবং বিশুদ্ধ রুপার পাত্রটিকে অ্যানোড এবং সিলভার নাইট্রেটকে তড়িদ্রব হিসাবে ব্যবহার করতে হয়। ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজ করা বলে । থালা-বাসন, পাতিল, চামচ ইত্যাদিকে চকচকে, উজ্জ্বল ও সুন্দর দেখানোর জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions