Home » » উটপাখি

উটপাখি

উটপাখি

উটপাখি (Ostrich)

পৃথিবীর সবচেয়ে বড় আকারের পাখি। Struthiouiformes বর্গের এই পাখির শারীরিক গড়ন বেশ হৃষ্টপুষ্ট । বৈজ্ঞানিক নাম Struthio camelus । কোনো কোনো উটপাখি ৮ ফুট পর্যন্ত উঁচু হয়। তখন এর ওজন দাঁড়ায় ২০০ থেকে ৩০০ পাউন্ড । ডানা আছে, নামেও পাখি, তবু উটপাখি কিন্তু উড়তে পারে না। কারণ শরীরের তুলনায় এদের পাখা দুটো বেশ ছোট। তবে পা-জোড়া খুব শক্ত গড়নের । আর তাই এরা দৃঢ় ভঙ্গিতে ও দ্রুত গতিতে দৌড়াতে পারে । দৌড়ানোর সময় দু' পাশের ছোট পাখা দুটো মেলে দিয়ে এরা শরীরের ভারসাম্য রক্ষা করে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার দৌড়াতে পারে । | উটপাখির মাথা, গলা এবং ঊরুতে পালক কম। তবে পাখার শেষ ভাগে সুদৃশ্য বড় বড় পালক গজায়। পুরুষ উটপাখি মসৃণ ও চকচকে কালো রঙের হয়। স্ত্রী উটপাখির রঙ হয় হালকা ধূসরাভ ও পিঙ্গল । সাধারণত একটি পুরুষ-পাখির সঙ্গে দু' থেকে ছ'টি স্ত্রী-পাখি দল বেঁধে বাস করে। পুরুষ-পাখি ডিম রাখার গর্ত তৈরি করে দেয় আর স্ত্রী-পাখি ডিম পাড়ে। একেকটি ডিমের ওজন প্রায় সোয়া কেজি। | দিনের বেলা স্ত্রী-পাখি ডিমে তা দেয় আর রাতে তা দেয় পুরুষ-পাখি । আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় উটপাখি পাওয়া যায় ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->