Home » » উদবিড়াল

উদবিড়াল

উদবিড়াল

উদবিড়াল (the otter)

আমাদের দেশে তিন প্রজাতির উদবিড়াল পাওয়া যায়। এগুলো হচ্ছে- কমন অটার (Lutra lutra),মসৃন উদবিড়াল (Lutra perspicillata) ক্ললেস অটার (Aonyx cinerea)। মানুষের ঘরবাড়ির কাছাকাছিই বাস করে উদবিড়াল অর্থাৎ কমন অটার । নখরহীন উদ্‌বিড়াল আকারে ছোট, লম্বায় ১৬-২০ সেমি। ১০-১১ সেমি লম্বা লেজ ও ওজনে ৩-৬ কেজি পর্যন্ত হতে পারে। এদের রঙ বৈচিত্র্যময় হালকা ও গাঢ় বাদামি। বুক ও গলা সাদাটে । এদের গা লোমশ, তেলতেলে ও ঘন। লেজ দাঁড়ের মতো। পাগুলো চ্যাপটা হাঁসের মতো। পায়ের পাতা ও শরীরের অন্যান্য অংশ পানিতে ঘুরে বেড়াবার জন্য বিশেষভাবে উপযোগী । উদবিড়ালের প্রধান খাদ্য মাছ। মাছ ধরতে এরা খুবই পটু। নানা কায়দায় এরা মাছের পিছু ধাওয়া করে ধরে ফেলে। জেলে ও মৎস্য শিকারিরা উদবিড়াল ধরে প্রশিক্ষণ দিয়ে এদের গলায় দড়ি বেঁধে পানিতে নামিয়ে দেয় মাছ ধরার জন্য । বড় মাছ ধরা মাত্র রশি নিয়ে আসা হয় এবং উদৃবিড়ালের মুখ থেকে বড় মাছ সরিয়ে ছোট মাছ খেতে দেয়া হয়। বেঁচে থাকার মতো পরিবেশের অভাবে এবং বিদেশে চামড়া রফতানির কারণে আমাদের দেশে উদৃবিড়ালের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->