Home » » উদ্ভিদ কাকে বলে

উদ্ভিদ কাকে বলে

উদ্ভিদ কাকে বলে?

উদ্ভিদ (plant)

কঠিন খাদ্য গ্রহণে অক্ষম ও জড় কোষপ্রাচীরসম্পন্ন জীবের নাম উদ্ভিদ। প্রায় ৪ লক্ষ প্রজাতি নিয়ে উদ্ভিদজগৎ গঠিত। উদ্ভিদজগৎ বিশাল ও বিচিত্র। এদের কোনোটি সবুজ, কোনোটি অসবুজ। কোনোটির ডালপালা আছে, আবার কোনোটির নেই। কোনো উদ্ভিদের চলার ক্ষমতা আছে, আবার কোনোটির নেই । কোনো উদ্ভিদ এতই ছোট যে খালিচোখে দেখা যায় না । আবার কোনোটি বিশালাকার এবং তার উচ্চতা ৮৮ মিটার পর্যন্তও হয়ে থাকে। উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র ও শ্বসনতন্ত্র নেই । মৃত্যুর পূর্ব পর্যন্ত এদের বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। সাধারণত শাখা-প্রশাখায় এর বৃদ্ধি সীমাবদ্ধ থাকে।

উদ্ভিদজগতের শ্রেণিবিভাগের সংক্ষিপ্ত পরিচিতি

ক. স্বভোজী ও পরভোজী উদ্ভিদ দেহে | ক্লোরোফিল (দ্র) থাকায় কোনো কোনো উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাই এগুলোকে স্বভোজী উদ্ভিদ বলা হয় । (যেমন :আমগাছ, কাঁঠালগাছ)। যেসব উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না তারা পরভোজী উদ্ভিদ । পরভোজী উদ্ভিদেরা পরজীবী (স্বর্ণলতা), মৃতজীবী (ব্যাঙের ছাতা) ও পতঙ্গভাজী (কলস উদ্ভিদ)- এই তিন শ্রেণিতে বিভক্ত।

খ. বীরুৎ, উপগুল্ম, গুল্ম ও বৃক্ষ : কাণ্ডের আকৃতি, গঠন ও উচ্চতার দিক থেকে উদ্ভিদজগৎ উক্ত চার শ্রেণিতে বিভক্ত । ছোট ও নরম কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বীরুৎ বা ওষধি বলা হয়। যেমন ধানগাছ । আয়ুর দিক থেকে উদ্ভিদজগৎ বর্ষজীবী, দ্বি-বর্ষজীবী ও বহুবর্ষজীবীএ তিন ভাগে বিভক্ত।

গ. অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলো অপুষ্পক উদ্ভিদ । অপুষ্পক উদ্ভিদ সমাঙ্গবর্গ, মসবর্গ ও ফার্নবর্গ- এ তিন ভাগে বিভক্ত। সমাঙ্গবর্গের যেসব উদ্ভিদের দেহে ক্লোরোফিল (এক ধরনের সবুজ কণিকা) থাকে সেগুলোকে শৈবাল বা শেওলা (বলা হয়। অপর দিকে এ বর্গের যেসব উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই সেগুলোকে ছত্রাক বলা হয়। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলো সপুষ্পক উদ্ভিদ।

ঘ. আবৃতবীজী ও নগ্নবীজী- এ দুই ভাগে বিভক্ত সপুষ্পক উদ্ভিদ । আবৃতবীজী উদ্ভিদ দু' ভাগে বিভক্ত। এর একটি একবীজপত্রী ও অপরটি দ্বি-বীজপত্রী উদ্ভিদ।

ঙ. জলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ, মরু-উদ্ভিদ ও লোনামাটির উদ্ভিদ পরিবেশভেদে উৎপন্ন বিভিন্ন উদ্ভিদকে মোটামুটিভাবে উক্ত চার ভাগে ভাগ করা যায় । মানুষের জীবনে উদ্ভিদের গুরুত্ব অপরিসীম । উদ্ভিদ মানুষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। মানুষ উদ্ভিদ থেকে সংগ্রহ করে খাদ্যদ্রব্য, পোশাক-পরিচ্ছদ, আসবাবপত্র এবং লেখাপড়া, চিকিৎসা ও অবসর বিনোদনের অজস্র সামগ্রী। তাই উদ্ভিদের প্রতি যত্নবান হওয়া আমাদের কর্তব্য।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->