ইলেকট্রন কাকে বলে?
ইলেকট্রন (electron)
একক নেগেটিভ বা ঋণাত্মক আধান বা চার্জ বিশিষ্ট একটি মৌলিক বিদ্যুঙ্কণিকা। এটি সকল পদার্থে বর্তমান। আমরা জানি, সকল পদার্থ পরমাণু দিয়ে তৈরি। পরমাণুতে প্রধানত তিন ধরনের কণিকা থাকে। এগুলো হল ইলেকট্রন, প্রোটন (দ্র) ও নিউট্রন (দ্র)। ইলেকট্রন থাকে পরমাণুর খোলকে । গ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক তেমনি ইলেকট্রন পরমাণুর পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে ঘিরে আবর্তিত হয়। ইলেকট্রন পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ণয়ে সহায়তা করে। পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা হল হাইড্রোজেন পরমাণু। ইলেকট্রন এতই হালকা যে ১৮৪০টি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর সমান। ইলেকট্রনের ভর 9.107×10-13 কিলোগ্রাম এবং এর চার্জ বা আধান হল 1.6x10-19 কুলম্ । ইলেকট্রন স্পিন , এবং এরা লেপ্টন শ্রেণিভুক্ত। ইলেকট্রন যখন কোনো পরিবাহক দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় বিদ্যুৎপ্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। ধাতু থেকে ইলেকট্রন বের করে নেওয়া বা নিঃসরণের বিভিন্ন পদ্ধতি রয়েছে । তাপীয় আয়ন নিঃসরণ, বিটাক্ষয়, তড়িৎক্ষয় | ও আলোকতাড়িত নিঃসরণ থেকে ইলেকট্রন বের করা ও তা নিয়ন্ত্রণ করা যায়। তাপের সাহায্যে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ প্রক্রিয়াটিকে বলা হয় তাপীয় আয়ন নিঃসরণ । আর ইলেকট্রনকে বলা হয় তাপীয় আয়ন। ইলেকট্রনিক্সের বিকাশে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রনের বিপরীত কণিকার নাম পজিট্রন। পজিট্রনের ভর ইলেকট্রনের সমান। কিন্তু আধান বিপরীত অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions