Home » » হাতুড়ে ডাক্তার

হাতুড়ে ডাক্তার

হাতুড়ে ডাক্তার / Quack

হাতুড়ে ডাক্তার

হাতুড়ে চিকিৎসক হলো অল্পশিক্ষিত অথবা কম দক্ষ চিকিৎসক। কোয়াক (quack) বা হাতুড়ে ডাক্তার বলতে অল্প প্রশিক্ষণ প্রাপ্ত অথবা অদক্ষ চিকিৎসকদের বুঝানো হয়। এদের অধিকাংশই চিকিৎসকদের সহযোগী, নার্সিং সহকারী অথবা হসপিটাল এবং ঔষধ বিপণন কেন্দ্রে চাকুরির মাধ্যমে তাদের চিকিৎসা ও ঔষধ সম্বন্ধে সামান্য জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের পর চিকিৎসা ব্যবসা শুরু করে। অনেকেই অসুখের নাম, প্রয়োজনীয় ঔষধ, থার্মোমিটার, স্টেথোস্কোপ (stethoscope), রক্তচাপ মাপার যন্ত্র ইত্যাদি ব্যবহারের কলাকৌশল আয়ত্ত করে থাকে। কেউ কেউ ইনজেকশন দেবার ক্ষমতাও রাখে। তবে অধিকাংশই উপযুক্ত চিকিৎসা প্রদানে অক্ষম, অশিক্ষিত অথবা কম শিক্ষিত।

বাংলাদেশের বহু গ্রামে এবং এশিয়া ও আফ্রিকার অনেক উন্নয়নশীল ও অনুন্নত দেশে হাতুড়ে চিকিৎসক ব্যাপকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। এলোপ্যাথিক চিকিৎসক, হেকিম, কবিরাজ, হোমিওপ্যাথ, আয়া (midwives) ইত্যাদি হিসাবে এরা পরিচিত। অনেক সময় ভুল রোগ নির্ণয় ও ঔষধ প্রয়োগের কারণে রোগীর জীবন বিপন্ন হলেও গ্রাম পর্যায়ে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->