মান নিয়ন্ত্রণ কি / মান নিয়ন্ত্রণ কাকে বলে / Quality Control
মান নিয়ন্ত্রণ কাকে বলে
দ্রব্যাদি যাতে নির্দেশনামা অনুযায়ী তৈরি হয় কিংবা সেগুলো যাতে সুনির্দিষ্ট মানসম্পন্ন হয় সে উদ্দেশ্যে গৃহীত কার্যাবলিকে বলা হয় মাননিয়ন্ত্রণ (Quality control)। মাননিয়ন্ত্রণ কথাটি সাধারণত উৎপাদন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। উৎপাদনকারী হরেক রকম দ্রব্য ভোক্তার প্রয়োজনে উৎপন্ন করে। এগুলোর কিছু ভোক্তার চাহিদার ভিত্তিতে কিংবা উৎপাদক সংস্থার বেঁধে দেওয়া সুনির্দিষ্ট মানের ভিত্তিতে উৎপাদন করতে হয়। উৎপন্ন দ্রব্যাদির নমুনা পরীক্ষা করে বা বিশ্লেষণ করে তা চাহিদা মাফিক হয়েছে কিনা কিংবা সেগুলো ব্যবহারকালের সময়সীমার মধ্যে অবাঞ্ছিত ধর্মের উদ্ভব ঘটাবে কিনা তা দেখা হয়। সুনির্দিষ্ট মানের হেরফের হলে উৎপাদন নির্দেশনামার লঙ্ঘিত ধাপটি চিহ্নিত করার পর তা লঙ্ঘনের কারণ দূর করে দ্রব্যের মান বজায় রাখা হয়। মাননিয়ন্ত্রণের মধ্যে আরো যেসব কাজ অন্তর্ভূক্ত তা হচ্ছে, উৎপাদন যন্ত্রের আশানুরূপ কার্যকারিতা পর্যবেক্ষণ, উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও সংরক্ষণকালে এগুলোর মান অপরিবর্তিত রাখার ব্যবস্থা, বাজারজাত পণ্যের উপরে বিক্রেতার গুদামের পরিবেশের প্রভাব, ভোক্তার হাতে কি কি অপব্যবহারের ফলে দ্রব্যের বিরূপ প্রভাব সমাজে বা পরিবেশে পড়ে তা যাচাই করা, ইত্যাদি।
উৎপাদন সংস্থাগুলোর লক্ষ্য হচ্ছে উৎপাদিত দ্রব্যাদিকে লাভজনক করা। এটা করতে গেলে উৎপাদন খরচ কমিয়ে আনতে হয়। দক্ষ মাননিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করে দ্রব্যের চাহিদা বাড়িয়েও উৎপাদন লাভজনক করা যায়। উৎপাদন পদ্ধতির ক্রমাগত উন্নতি করে, কাচামালের বিকল্প বা সুলভ উৎসের সন্ধান পেয়ে বিভিন্ন উৎপাদক একই দ্রব্য নিয়ে বাজারে প্রতিযোগিতায় নামে। কিন্তু সুনিয়ন্ত্রিত মানের দ্রব্য উৎপাদকই। শেষ পর্যন্ত কেবল টিকে ব্যবসায় তিনি লাভও করেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions