Home » » কোয়ান্টাম কি

কোয়ান্টাম কি

কোয়ান্টাম কি / Quantum

কোয়ান্টাম কি

পদার্থবিজ্ঞানের ভাষায়, কোয়ান্টাম হলো তরঙ্গে বা ক্ষেত্রে উত্তেজনা বিশেষায়িত করার একটি শব্দ যা দিয়ে মৌলিক কণাসদৃশ গুণ চিহ্নিত করা হয়। যেমন: উক্ত উত্তেজনার সংশ্লিষ্ট শক্তি, ভর, ভরবেগ এবং কৌণিক ভরবেগ। সাধারণভাবে  কোয়ান্টায়িতকরণের ক্ষেত্র অথবা তরঙ্গ সমীকরণের মধ্যে অন্তর্ভুক্ত সেইসব ব্যবস্থা যা পূর্বেই কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তিতে আলোচিত হয়েছে। এরপর ঐসব সমীকরণকে দ্বিতীয় কোয়ান্টায়িতকরণ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় কোয়ান্টায়িত করা হয়। ফলে ক্ষেত্রের উত্তেজনার একটা কণাভিত্তিক বর্ণনা পাওয়া যায় যাকে বলে কোয়ান্টা। ঐতিহাসিকভাবে এই শব্দ প্রথম ব্যবহার করা হয়েছিল  বিদ্যুৎ-চৌম্বক বা আলোকশক্তির অবিভাজ্য পরিমাণের ক্ষেত্রে যাকে  ফোটন বলে।

বিদ্যুৎ-চৌম্বক ক্ষেত্রের কোয়ান্টামের নাম ফোটন। এটি একটি ভরহীন কণা যাকে কোয়ান্টায়িত ম্যাক্সওয়েল সমীকরণের কোয়ান্টা বলাই যুক্তিসঙ্গত। একইভাবে ইলেকট্রনকে বলা যায় ডিরাক ক্ষেত্রের কোয়ান্টা যা ডিরাক সমীকরণের দ্বিতীয় কোয়ান্টায়িতকরণের ফলে সৃষ্ট কণা। বিশেষ আপেক্ষিক তত্ত্ব ব্যবহারের ফলে ইলেকট্রনকে কোয়ান্টায়িতকরণের ফলশ্রুতিতে আর একটি কোয়ান্টামের ভবিষ্যদ্বাণী করা হয় যাকে বলে পজিট্রন। এটি ইলেকট্রনের প্রতিকণা অর্থাৎ এর ভর ইলেকট্রনের ভরের সমান কিন্তু আধান ইলেকট্রনের আধানের বিপরীত।

একইভাবে অভিকর্ষ ক্ষেত্র কোয়ান্টায়িতকরণের ফলে উৎপত্তি হয় গ্র্যাভিটন (graviton) কণার। পাইমেসন (-meson) বা পায়ন (pion) কণা তাত্ত্বিকভাবেই কেন্দ্রীণ প্রবল বলক্ষেত্রের কোয়ান্টাম হিসেবেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এছাড়াও আর একটি কোয়ান্টাম হলো কোয়ান্টায়িত কেলাস ঝাড়ির (crystal lattice) কম্পন কণা বা ফোননান (phonon) যাকে কোয়ান্টায়িত শব্দতরঙ্গ বলা যায়, কারণ  শব্দ যেমন বায়ুর মধ্য দিয়ে চলে তেমনি ফোনেন কোয়ান্টাম কঠিন  বস্তু বা প্রবাহী বা কেন্দ্রীণ বস্তুর (nuclear matter) মধ্য দিয়ে চলতে পারে।

কোয়ান্টাম শব্দটি ব্যবহারের তাৎপর্য এই যে, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম গতিবিদ্যা ইত্যাদি এই সব শাখায় কোয়ান্টায়িত। ব্যবস্থার উপযোগী যে আধুনিক নিয়মগুলো বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সেই নীতিগুলো যথাযথভাবে ব্যবহার করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->