Home » » অদৃশ্য লেখা বা অদৃশ্য কালি তৈরির নিয়ম

অদৃশ্য লেখা বা অদৃশ্য কালি তৈরির নিয়ম

অদৃশ্য লেখা / অদৃশ্য কালি

গোয়েন্দা কাহিনী তো তোমাদের খুব প্রিয় জিনিস, তাই না? ও সব পড়তে পড়তে নিজেকেও যে কখনো কখনো ডাক সাইটে গোয়েন্দা মনে করেছে তা নয়। ও সব কাহিনীতে নিশ্চয়ই দেখেছ ওদের অনেক সাংকেতিক লিপিতে বা অদৃশ্য লিপিতে খবর আদান-প্রদান করতে হয়, যাতে শত্রু পক্ষ বুঝতে না পারে। তা ছাড়া যুদ্ধের সময় এভাবে খবর আদান-প্রদানের দুঃসাহসিক কাহিনীর কথাও তোমরা পড়ে থাক। আমাদের মুক্তিযুদ্ধেইতো এমন কত করতে হয়েছে। ছোটবেলায় আমরা কিন্তু অন্য বন্ধুদের লুকিয়ে বিশেষ বন্ধুকে বিশেষ খবরটি জানাবার জন্য সহজ কিছু অদৃশ্য লিপি ব্যবহার করতাম। তোমরাও হয়ত কর, তবুও পাছে সহজ অদৃশ্য কালিগুলোর খবর তোমাদের সবার জানা না থাকে তাই সেগুলো জানিয়ে দিচ্ছি।

অদৃশ্য লেখা বা অদৃশ্য কালি তৈরির নিয়ম সমূহ নিম্নে দেয়া হলো:

যে অদৃশ্য কালির কথা বলছি তার বেশির ভাগ উপাদান এই মুহূর্তে তোমার বাসাতেই আছে। তুমি ওগুলো নিয়ে কাজ করলে কোন সন্দেহই করবেনা যে তুমি গোপন লিপি তৈরির ফিকিরে আছ। একটি কালি হল লেবুর রস। আধখানা লেবু চিপে তার রস একটা পিরিচের উপর নিয়ে নাও। এটাকেই কালির সঙ্গে ব্যবহার করে লিখে যাও যা লেখার । শুকিয়ে গেলে কাগজের উপর এ লেখার কোন চিহ্নই থাকবে না । কমলালেবুর রস দিয়েও এই একই কালি হতে পারে।

আধ চামচ চিনি আধ কাপ পানিতে গুলে নিয়ে তৈরি হতে পারে আর একটা কালি। তেমনি আধ চামচ মধু আধ কাপ পানিতে গুলেও তা হতে পারে। বেটে নেয়া বা কুড়িয়ে নেয়া পেয়াজ থেকেও তৈরি হতে পারে অদৃশ্য কালি। বাটা বা কোরা পেঁয়াজ একটা গিরিচের উপর কিছুক্ষণ রেখে দাও। যে রস এটা থেকে বেরিয়ে আসবে তা দিয়েই লিখতে হবে। সেভেন আপ, কোকা-কোলা বা সোডা পানি জাতীয় পানীয়ও অদৃশ্য কালির কাজ করতে পারে। তবে সরাসরি যেগুলো দিয়ে লিখলে লেখা একটু একটু দেখা যেতে পারে বলে এরকম এক দুই চামচ পানীয়ের সাথে এক চামচ পানি মিশিয়ে তারপর লেখো।

এখন কথা হল কি দিয়ে লিখবে, কিসের উপর লিখবে। সুঁচালো একটা কাঠিকেই। তুমি কলম হিসেবে ব্যবহার করতে পার—দাঁতের খিলানই চমৎকার কলম হতে পারে। অবশ্য এরকম কাঠিতে বেশি কালি লেগে থাকবেনা বলে তোমাকে বারবার তা কালিতে ডোবাতে হবে। একটি হ্যান্ডেল কলম ব্যবহার করতে পারলে অবশ্য এই অসুবিধা থাকবে না। তাই বলে ফাউন্টেন পেন ব্যবহার করতে যেওনা কিন্তু, যদি না সেটা পুরানো অকেজো পেন না হয়। কারণ এসব কালি নতুন কলম নষ্ট করে ফেলতে পারে। | যে কোন সাদা কাগজের উপর লিখতে পারি। রুলটানা কাগজ হলে ভাল হয়। যে সৰ কালির কথা বললাম সেগুলো চট করে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে কোথায়। লিখেছ তাও আর বোঝা যায় না, অদৃশ্য কালি যে। রুলটানা থাকলে অন্তত জানবে কোথায় লেখা হয়েছে। একই জায়গায় দু'বার লেখার ভয় থাকবে না। গোপনীয়তার খাতিরে তুমি আরো একটা কাজ করতে পার যাতে তোমার বন্ধুটি ছাড়া অন্যরা বিভ্রান্ত হবে। ফাক ফাক লাইন করে তুমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অন্য কোন কিছু লেখ সাধারণ কোন কালি দিয়ে। এবার আসল খবরটি ঐ লাইনগুলোর ফাকে ফাকে লেখ অদৃশ্য কালি দিয়ে। তোমার বন্ধুটি ঠিক জানবে আসল খবর কিভাবে পাঠোদ্ধার করতে হবে।

হ্যা, এবার অদৃশ্য লিপি পড়ার প্রশ্নটি আসে। অল্প একটু তাপ লাগলেই অদৃশ্য লিপি দৃশ্য হয়ে ফুটে উঠবে। এটা নানাভাবে করা যায়। বৈদ্যুতিক টেবিল ল্যাম্পের জলন্ত বালের উপর রেখে বা হারিকেনের চিমনীর উপর সেটে ধরে এটা করা যায়। পুরো কাগজটাকেই ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিতে হবে। লেখাটি ফুটে উঠবে ফিকা খয়েরী রঙের। রুটি সেঁকার তাওয়ার উপর খানিকক্ষণ রাখতে পার কাগজটা, অথবা কাপড়ের ইস্ত্রি দিয়েও গরম করতে পার একে। অবশ্য যেভাবেই গরম কর লক্ষ্য রাখবে যাতে অতিরিক্ত সাকা লেগে কাগজটাই খয়েরী হয়ে না যায়, তা হলে তোমার লিপি পড়া আর হবে না।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->