Home » » চতুর্ভুজ কাকে বলে

চতুর্ভুজ কাকে বলে

Quadrilateral / চতুর্ভুজ

চতুর্ভুজ কাকে বলে

ইউক্লিডীয় অর্থে চতুর্ভুজ হলো একটি জ্যামিতিক চিত্র যা চারটি সরলরেখাংশ দ্বারা আবদ্ধ থাকে (যাকে বাহু  বা side বলে), যাদের প্রতিটি অপর দুটি সন্নিহিত বাহুকে পৃথক দুটি বিন্দুতে (শীর্ষবিন্দু) ছেদ করে, কিন্তু বিপরীত বাহুকে ছেদ করতে পারে না (সসীম রেখাংশ বিবেচনা করে)। চারটি শীর্ষবিন্দু চারটি বাহু দ্বারা এবং দুটি কর্ণ দ্বারা জোড়ায় জোড়ায় যুক্ত। কর্ণদ্বয় আবার যদি পরস্পরকে ছেদ করে তবে চতুর্ভুজটি একটি তলীয় চতুর্ভুজ হবে। যদি তা না হয় তবে তাকে নৈকতলীয় (skew) চতুর্ভুজ বলা হয়। একটি তলীয় চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান হলে এরা একটি রম্বস গঠন করে; যদি এর দুই জোড়া পরস্পর সমান সন্নিহিত বাহু থাকে তবে এটি ঘুড়ির (kite) আকৃতি পায়। যদি একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হয় তবে  তাকে ট্রাপিজয়েড বলে। যদি অপর বিপরীত বাহুজোড়া সমান হয়  তবে সেই ট্রাপিজয়েডকে সমদ্বিবাহু বলে। যে চতুর্ভুজের দুই জোড়া  পরস্পর সমান্তরাল বাহু থাকে তাকে সামন্তরিক বলে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->