Home » » আয়োডিন কি

আয়োডিন কি

আয়োডিন কি?

 আয়োডিন (iodine): গাঢ় ধূসর বর্ণের কঠিন মৌলিক পদার্থ । পারমাণবিক ওজন ১২৬.৯২, পারমাণবিক সংখ্যা ৫৩। উদ্বায়ী পদার্থ । বাতাসে উন্মুক্ত রাখলে বেগুনি পদার্থে পরিণত হয়ে উবে যায়। পানিতে প্রায় গলে না, কিন্তু অ্যালকোহল সহযোগে সঙ্গে সঙ্গে গলে যায় । এই দ্রবকে বলে টিংচার (tincture) আয়োডিন যা কাটাভেঁড়ায় জীবাণু-প্রতিরোধক হিসাবে লাগানো হয় । টিংচার আয়োডিন হচ্ছে সমপরিমাণ আয়োডিন, পটাসিয়াম আয়োডাইড, পানি ও ৯৫% রেক্টিফায়েড স্পিরিটের মিশ্রণ । বিভিন্ন সামুদ্রিক শেওলায় ও চিলি সল্টপিটার (Salt-petre) নামক একটি খনিজ পদার্থে যৌগ রূপে তা পাওয়া যায় এবং তা থেকে বিশুদ্ধ আয়োডিন পৃথক করা হয়। বিভিন্ন পদার্থের সঙ্গে এর যৌগিক মিলনে বিভিন্ন আয়োডাইড সল্ট সৃষ্টি হয়। অনেক খাদ্যবস্তুতে সামান্য আয়োডিন থাকে। খাদ্যে এর অভাবে গলগণ্ড রোগ হয়। বিভিন্ন আয়োডাইড সল্ট ঔষধ হিসাবে | এবং আলোকচিত্র-শিল্পে যথেষ্ট ব্যবহৃত হয়।

আয়োডিন বিভিন্ন রূপে পাওয়া যায়। সাগরের পানিতে, সামুদ্রিক শৈবালে, প্রাণীর থাইরয়েড গ্রন্থিতে এবং চিলির সােনার খনিতে। ফরাসি দেশে বের্নার কুর্তোয়া (Bernard Courtois) নামে এক রসায়নবিদ ছিলেন। ১৮১১ সালে তিনিই সর্বপ্রথম আয়োডিন প্রস্তুত করেন। সাগরের গভীর পানিতে শৈবাল জাতীয় কয়েক রকমের উদ্ভিদ জন্মে । ঐ সব উদ্ভিদের মধ্যে আয়োডিন বেশি পরিমাণে থাকে। এমন একটি উদ্ভিদের নাম ল্যামিনারিস প্টেনোফাইলা। এতে আয়োডিন থাকে শতকরা ০.৪৮ ভাগ। ল্যামিনারিস ডিজিটাটা নামে আরেকটি সামুদ্রিক উদ্ভিদে আয়োডিনের পরিমাণ হল শতকরা ০.৪০ ভাগ। এ জাতীয় উদ্ভিদ থেকেই আয়োডিন বের করেন কুর্তোয়া । গ্রিক ভাষায় ioeides নামে একটি শব্দ আছে। তার মানে বেগুনি রঙ। কুতোয়ার আবিষ্কৃত নতুন ঐ রাসায়নিক দ্রব্যটিও বেগুনি রঙের। তাই তিনি ঐ রাসায়নিক দ্রব্যটির নাম দেন ‘আয়োডিন'।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->