Home » » পজিট্রন কি

পজিট্রন কি

পজিট্রন কি / Positron

পজিট্রন কি

পজিট্রন (Positron) হলো একটি মৌলিক কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান এবং যার ধনাত্মক আধান ইলেকট্রনের ঋণাত্মক আধানের মানের সমান। সুতরাং পজিট্রন হলো ইলেকট্রনের প্রতিকণা (আধান-অনুষঙ্গী কণা)। পজিট্রনের ঘূর্ণন এবং পরিসংখ্যান ইলেকট্রনের মতোই। ইলেকট্রনের মতোই পজিট্রন অনেক ভারি বস্তুকণার ভঙ্গনের ফলে সৃষ্টি হয়; বস্তুতে ইলেকট্রন-পজিট্রন মিথুন উচ্চশক্তি ফোটনের মারফৎ সৃষ্টি হয়। পজিট্রন স্থায়ী বস্তুকণা, কিন্তু বস্তুর উপস্থিতিতে অসীমকাল পর্যন্ত তা বেঁচে থাকতে পারে না; কারণ চুড়ান্ত পর্যায়ে তা একটি ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ করে এবং এই সংঘর্ষের ফলে এই দুই বস্তুকণা ধ্বংস হয়ে গিয়ে ফোটন (আলোক কণা) সৃষ্টি হয়। অবশ্য একটি পজিট্রন প্রথমে একটি ইলেকট্রনের সঙ্গে আবদ্ধ হয়ে একটা ক্ষণস্থায়ী “পরমাণু” তৈরি করতে পারে যার নাম পজিট্রনিয়াম।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->