Home » » প্রিয়ন কি

প্রিয়ন কি

Prion / প্রিয়ন 

প্রিয়ন কি

সবচেয়ে সরল রোগসৃষ্টিকারী উপাদান যা কেবল প্রোটিন দিয়ে গঠিত। এতে প্রায় ২৫০টি অ্যামাইনো অ্যাসিড অণু থাকে, কিন্তু ভাইরাসের মতো প্রোটিনের সাথে কোনো নিউক্লিক  অ্যাসিড (DNA বা RNA) নেই। নিউক্লিক অ্যাসিডের অনুপস্থিতির কারণে প্রতিলিপি (replicate) সষ্টির প্রশ্নে প্রিয়ন আণবিক জীববিজ্ঞানের (molecular biology) ভিতকে নাড়িয়ে দিয়েছে। অবশ্য অনেকে প্রিয়নকে অগতানুগতিক (unconventional বা atypical) ভাইরাস বলে অভিহিত করেন। এদের মতে প্রিয়নের প্রোটিনটি প্রকৃতপক্ষে নিউক্লিক অ্যাসিডকে আবৃত করে রাখে যেটি এখনো আবিষ্কারের অপেক্ষায় আছে। প্রিয়নকে তার রোগ সৃষ্টি-পূর্ব। সুপ্তাবস্থার জন্য Classic Slow Virus-ও বলা হয়। প্রিয়ন সাধারণত অতিবেগুনি রশ্মি ও তাপমাত্রাকে অস্বাভাবিক পর্যায় পর্যন্ত সহ্য। করতে পারে।

এ পর্যন্ত প্রিয়ন দ্বারা সংঘটিত হয় এমন ছয়টি রোগের সন্ধান পাওয়া গেছে। এ সকল রোগ মানুষসহ অন্যান্য প্রাণীতে ঘটে থাকে এবং সাধারণভাবে এদেরকে স্নায়বিক রোগ (neurological  diseases) বলা যায়। অন্যান্য প্রাণীর রোগগুলোর মধ্যে রয়েছে ছাগল-ভেড়ার scrapie, যুক্তরাষ্ট্রের নেউলে (mink) খামারে সংঘটিত transmissible mink encephalopathy (TME) ও গবাদি পশুর mad cow disease বা  bovine spongiform encephalopathy (BSE)। পূর্বে নিউগিনির আদিবাসীদের মধ্যে প্রিয়নঘটিত কুরু (kuru) নামক রোগটি ব্যাপকভাবে দেখা যেত। এর কারণ হলো। মৃত বয়োজ্যেষ্ঠদের মগজ ভক্ষণ (cannibalis Im) উক্ত আদিবাসীদের ধর্মীয় আচারভুক্ত ছিল, যার ফলে বংশপরম্পরায় এই রোগ সংক্রমিত হতো। অবশ্য বর্তমানে এই আচার লুপ্ত হয়ে যাওয়ায় কুরু রোগটির প্রকোপ সেখানে নেই বললেই চলে।  অন্যদিকে Creutzfeld-Jakob syndrome নামক বিরল একটি রোগ  সারা পৃথিবী জুড়ে ৩৫ হতে ৬৫ বছর বয়সীদের মধ্যে দেখা যায়।  এটিও কুরুর মতো মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। অন্যান্য প্রাণীর মধ্যে স্কাক (skunk) ও ব্যাকুন (raccoon) প্রিয়ন বহন। করে থাকে।

 প্রিয়ন কর্তৃক রোগসৃষ্টির প্রক্রিয়াটি সুনির্দিষ্টভাবে এখনও জানা যায় নি। তবে মনে করা হয় যে জীবদেহে প্রবেশের পর প্রিয়ন প্রোটিনটি পোষকের সুপ্ত কোনো জিনকে সক্রিয় করে উক্ত প্রোটিন তৈরিতে উদ্বুদ্ধ করে, যার ফলে পোষক জীবে রোগের সৃষ্টি হয়। 

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->