Home » » সাইকোলজি অর্থ কি

সাইকোলজি অর্থ কি

সাইকোলজি অর্থ কি / Psychology / মনস্তত্ত্ব / মনোবিদ্যা / মনোবিজ্ঞান

সাইকোলজি অর্থ কি 

সাইকোলজি অর্থ হলো মনস্তত্ত্ব, মনোবিদ্যা বা মনোবিজ্ঞান। আসলে পরীক্ষামূলক এবং শারীরবৃত্তিক মনস্তত্ত্বই হলো সাইকোলজি। এটি মূল মনস্তত্ত্বেরই বিষয়। মনস্তত্ত্বের মধ্যে অনেক উপবিভাগ রয়েছে; যেমন—ব্যক্তিত্বের পার্থক্য বৃদ্ধি ও পরিণতির উপাদান, শিক্ষা, উদ্বুদ্ধকরণ, অনুধাবন এবং সামাজিক প্রভাব। এছাড়া এর কতকগুলো ফলিত শাখা রয়েছে; যেমন-নিদানিক মনস্তত্ত্ব (clinical psychology), পরামর্শমূলক মনস্তত্ত্ব, শিল্প মনস্তত্ত্ব ইত্যাদি। মনস্তত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে-আচরণের কারণ এবং নিয়ামক। আচরণ সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত; আবার মানুষের জৈব প্রবৃত্তিও এটাকে প্রভাবিত করে। এজন্য মনস্তত্ত্ব একই সময়ে যেমন সামাজিক বিজ্ঞান, তেমনি জীববিজ্ঞানও বটে।

পরীক্ষামূলক মনস্তত্ত্ব একটি পদ্ধতিবিশেষ এবং এর ক্ষেত্র বেশ ব্যাপক। পদ্ধতি হিসাবে এর মাধ্যমে কতকগুলো প্রক্রিয়ার সাহায্যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করা হয় এবং বিভিন্ন পরিবর্তনশীল নিয়ামক বা variables-এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ একটি variable (যেমন: উপস্থাপিত বিষয়ের সংখ্যা) পরিবর্তন করলে দ্বিতীয় variable (যেমন—স্মরণ করার ক্ষমতা) কি রকম প্রভাবিত হয় তা পর্যবেক্ষণ করা। আরো জটিল পর্যবেক্ষণে দুইয়ের বেশি variable-এর মধ্যে সম্পর্ক নির্ধারণের চেষ্টা করা হয়। এ ধরনের পর্যবেক্ষণ গবেষণাগারে অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত।

শারীরবৃত্তিক মনস্তত্ত্বে মানুষ এবং প্রাণীর জৈব দিক এবং আচরণের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে মূলত অনুভূতি গ্রহণ প্রক্রিয়া, স্নায়ু-শারীরতত্ত্ব এবং স্নায়ুরসায়ন কিভাবে আচরণ নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে অধিক আলোকপাত করা হয়। বিশেষ কোনো শারীরবৃত্তিক প্রক্রিয়ার পরিবর্তন এবং আচরণের উপর প্রভাব ফেলতে পারে যে সকল বিষয় (যেমন: অনুধাবন, শিক্ষা, উদ্বুদ্ধকরণ অথবা কার্য সম্পাদন) সেগুলো নিয়েই এ শাখায় কাজ করা হয়। শারীরবৃত্তিক মনস্তত্ত্ব অত্যন্ত উচ্চ প্রাযুক্তিক বৈশিষ্ট্যযুক্ত এবং এর সঙ্গে প্রাণরসায়ন, স্নায়ু অঙ্গসংস্থান, ওষুধবিজ্ঞান, শারীরতত্ত্ব প্রভৃতি শাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->