Home » » মহাদেশীয় মালভূমি

মহাদেশীয় মালভূমি

মহাদেশীয় মালভূমি কি

মহাদেশীয় মালভূমি বা মহাদেশীয় শিল্ডস :

প্রাচীন শিলাস্তুপ ক্ষয়প্রাপ্ত হয়ে বিস্তৃত এলাকা ব্যাপী এই মালভূমির সৃষ্টি করেছে। এ ধরনের শিল্ড সমূহের উচ্চতা সাধারণত সমতল থেকে কয়েকশ মিটার উচুতে হয়। এই শিল্ডে প্রায়শই অত্যন্ত কঠিন শিলা ৫০ থেকে ১০০ মিটার খাড়া শিলা স্কুপের ন্যায় থাকে। 


মহাদেশীয় মালভূমি  উৎপত্তির কারণ : 

প্রাচীন ক্ষয়প্রাপ্ত শিলাস্তুপ থেকে এ ধরণের উচ্চভূমি সৃষ্টি হয়। প্রাকৃতিক নানারূপ কারণে উপরের ভঙ্গুর নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং এক সময় নগ্নীভবণের মাধ্যমে সরে গিয়ে কঠিন শিলা স্থূপ বেরিয়ে পড়ে এ ধরণের মালভূমির সৃষ্টি করে।


মহাদেশীয় মালভূমির  বৈশিষ্ট্য :

 ১. সাধারণ সমতল থেকে অল্প উচ্চতা বিশিষ্ট 

 ২. এ মালভূমিতে কঠিন শিলাস্তৃপ খাড়া হয়ে থাকতে দেখা যায় 

 ৩. এর গঠন কাঠামো জটিল; 

 ৪. এর শিল্ডে শিলা কেলাসিত হয়; 

 ৫. ভূ-ত্বকের অভ্যন্তরে কয়েক কিলোমিটার ব্যাপী এর অবস্থান হতে পারে এবং  

 ৬. উপরের নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে শিলা উন্মুক্ত হয়। 

 

মহাদেশীয় মালভূমির উদাহরণ:

কানাডা ও অস্ট্রেলিয়ার শিল্ড মালভূমি হলো মহাদেশীয় মালভূমি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->