Home » » বক্সারের যুদ্ধ

বক্সারের যুদ্ধ

বক্সারের যুদ্ধ

বক্সারের যুদ্ধ : প্রথমেই কলকাতা ইংরেজ কুঠিরের অধ্যক্ষ এলিসের সঙ্গে নবাবের সংঘর্ষ শুরু হয়। অধ্যক্ষ এলিস হঠাৎ পাটনা আক্রমণ করে তা দখল করে নেন। ফলে বাধ্য হয়ে নবাবকে এলিসের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে হয়। মীরকাশিম পাটনা হতে এলিসকে বিতাড়িত করে পাটনা পুনরুদ্ধার করলে কোলকাতা-কাউন্সিল নবাবের বিরুদ্ধে ১৭৬৩ খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে। মেজর এডামসের নেতৃত্বে ইংরেজরা নবাবের বিরুদ্ধে এক বিরাট বাহিনী প্রেরণ করে। কিন্তু নবাব তার সৈন্য সংখ্যা বেশি থাকা সত্বেও গিরিয়া, কাটোয়া ও উদয়নালার যুদ্ধে (১৭৬৩ খ্রি.) শোচনীয়ভাবে পরাজিত হয়ে অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন।

১৭৬৩ খ্রিস্টাব্দে যুদ্ধ চলাকালীন সময়ে ইংরেজগণ আবার মীর জাফরকে পুতুল নবাব হিসেবে বাংলার সিংহাসনে বসালেন। নতুন নবাব মীর জাফর মীর কাশিম কর্তৃক জারীকৃত সকল ঘোষণা ও বিধি প্রত্যাহার করে নিলেন। এতে ইংরেজরা আবার প্রমাণ করলো যে তারাই বাংলার সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস এবং নবাব বানানোর ও নামানোর মালিক।

মীর কাশিম পরাজিত হওয়া সত্বেও হাল ছাড়েন নি। অতঃপর মীরকাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুগল সম্রাট শাহ আলমের সহায়তায় ১৭৬৪ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে এক চরম শক্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু বিহারের বক্সার নামক স্থানে মিলিত বাহিনী মেজর মনরোর হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->